কোচের দায়িত্ব নেয়ার পর নতুন দল ঘোষণা করেছেন ইতালি বস অ্যান্টোনিও কোন্টে। কিন্তু তার ঘোষিত দলে জায়গা হয়নি আলোচিত তারকা মারিও বালোতেল্লির। এর ফলে ২০১৬ ইউরোর বাছাই পর্বে নরওয়ের বিপক্ষে তার খেলা অনিশ্চিত।
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সিজার প্রানদেল্লি। তার স্থলাভিষিক্ত হন জুভেন্টাসকে টানা তিনবার লিগ শিরোপ এনে দেয়া কোন্টে।
আগামী ৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে কোন্টের অভিষেক হবে। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন তিনি। কিন্তু সেই দলে নেই বালোতেল্লি।
এই ম্যাচের পাঁচ দিন পর নরওয়ের বিপক্ষে ২০১৬ ইউরোর বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইতালি। ফলে সেই ম্যাচেও বালোতেল্লির খেলা অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
গোলরক্ষক জিয়ানলুজি বুফন, জিওর্জিও চেইলিনি, লিওনার্দো বুনিউচি, ড্যালিয়েল ডি রুসি ও ক্লাউদিয়া মার্চিসো দলে রয়েছেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন সিরু ইমোবিল, সিমোন জাজা ও সেবাস্তিয়ান জিওভিনকো।
ইতালি দল:
গোলরক্ষক: জিয়ানলুজি বুফন, ড্যানিয়েল পাদেল্লি, ম্যাটিয়া পেরিন ও সালভাতোরে সিরিগু।
রক্ষণভাগ: ডেভিড অ্যাস্তোরি, লিওনার্দো বুনিউসি, জিওর্জিও চেইলিয়ানি, গ্যাব্রিয়েল পালেত্তা ও আন্দ্রে রানোচিয়া।
মিডফিল্ডারস: অ্যান্টোনিও কানদ্রেভা, মাত্তেও ড্রামিনা, ড্যানিয়ে ডি রুসি, মাত্তিয়া ডি সিগলিও, আলেসান্দ্রো ফ্লোরেনজি, ইমামুয়েল জিয়াচেরিনি, ক্রিস্টিয়ান ম্যাগিও, ক্লাউদিয়া মারচিসিও, মার্কো পারোলো, ম্যানুয়েল প্যাসকাল, আন্দ্রে পলি ও মার্কো ভেরাত্তি।
আক্রমণভাগ: মাত্তিয়া দেসত্রো, স্টিফেন এল শারাবি, সেবাস্তিয়ান জিওভিনকো, সিরু ইমামোবিল, পাবলো ওসভালদো ও সিমোন জাজা।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





