ওয়ানডে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটেছে আনিসুর রহমানের। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ময়দানী আম্পায়ার হিসেবে অভিষেক ঘটেছে ৪২ বছর বয়সী আনিসুরের।
এর আগে টি-২০ ক্রিকেটে কয়েকবার অন ফিল্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ১৯৭১ সালে ১ মার্চ ঢাকায় জন্মগ্রহণকারী আনিসুর রহমান ১৯৯৫ সালের ৫ এপ্রিল শারজায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেও বাঁহাতি ওই মিডিয়াম পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশি দিন স্থায়ী হয়নি। এরপর থেকে ক্রিকেট আম্পায়ারিংয়ের দিকেই মনোনিবেশ করেন তিনি।
খেলা
ওয়ানডেতে আম্পায়ারের অভিষেক