গত মাসে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি শতভাগ নিশ্চিয়তা দিয়েছেন যে রিয়ালে থেকেই ক্যারিয়ারের ইতি টানবেন দু'বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রোনালদো। গত পাঁচ বছরেই নিজের নামের সুবিচার করতে পেরেছেন তিনি। গত বছর মেসিকে টপকিয়ে জিতে নিয়েছেন ফিফা বর্ষসেরার পুরস্কার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন তিনি।

রিয়াল কোচ আনচেলোত্তি রোনালদোকে বিশ্বসেরা খেলোয়াড়ের আখ্যা দিয়ে জানিয়েছেন, "প্রত্যেকেই পরিবর্তন ও বিকল্প হতে পারেন। কিন্তু রোনালদো এখন বিশ্বের সেরা খেলোয়াড়। এর মানে সেরা খেলোয়াড়কে হারানো মানে বড় ক্ষতির মুখোমুখি হবে মাদ্রিদ। কিন্তু তা হবে না। কারণ রিয়াল মাদ্রিদে থেকেই রোনালদো তার ক্যারিয়ারের ইতি টানবেন। আমি শতভাগ নিশ্চিত যে আগামী মৌসুমে তিনি এখানেই থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন না।"

'দ্য সান'কে দেয়া সাক্ষাৎকারে কার্লো আরো বলেন, "তিনি এখানে খুশি। প্রত্যেকেই তাকে ভালোবাসে। এই মুহুর্তে এটি যথার্থ সম্পর্ক। তাই আমি মনে করি না, এটা পরিবর্তন হবে। ফলে রোনালদো এখান থেকেই অবসরে যাবেন।"

জেডআই