বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ান দেয়া ৩০৪ রানের জবাবে মাত্র ১১৬ রান সংগ্রহ করতে পেরেছে আফগানিস্তান। এতে বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৮ রানে জয় পেয়েছে স্বাগতিকরা।
এদিন ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল টসজয়ী অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মাইকেল ক্লার্ক ও অ্যারন ফিঞ্চ ১২৩ রান সংগ্রহ করেন। ফিঞ্চ ৬১ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যক্তিগত ৬৪ রানে মাঠ থেকে বিদায় নেন ক্লার্ক।
ওয়াটসন (৩৪) স্টিভেন স্মিথ (৫৯) ও বেইলি (৪৬) দলকে এগিয়ে নিয়ে যান। কিন্ত তাদের পর অন্যরা ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩০৪ রানে।
আফগানিস্তানো বোলার নাসির আজিজ ও কৃষ্ণ চন্দ্র তিনটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩০.১ ওভারে ১১৬ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ৩১ রান করেন স্বপ্নিল পাটিল। এছাড়া ওপেনার আমজাদ আলীর ২১ রানই সর্বোচ্চ স্কোর।
অস্ট্রেলিয়ার বোলার হ্যাজেলউড, কামিন্স ও দোহার্টি দুটি করে উইকেট পান।
জেডআই





