ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে ৭ উইকেটে। এর ফলে লিগের সুপার সিক্স নিশ্চিত করার পথে এগিয়ে আছে দলটি।

কুয়াশার কারণে এদিন ৫০ ওভারের ম্যাচটি ৩৬ ওভারে নির্ধারিত করা হয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে নির্ধারিত ৩৬ ওভারে ১৭৫ রান করে পারটেক্স। সর্বোচ্চ ৮২ রান করেন রাজিন সালেহ। এছাড়া জাইন আব্বাসের ৩৫ রানই উল্লেখযোগ্য।

২৭ রানে ৪ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার আলাউদ্দিন বাবু। মোহামেডানের অধিনায়ক মাশরাফি ৩ উইকেট নেন ৩০ রানের বিনিমিয়।

জবাবে ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। ইজাজ আহমেদের (৫৯) সঙ্গে তানভীর হায়দারের (৫৬) ৯৪ রানের উদ্বোধনী জুটি মোহামেডানকে সহজ জয়ের পথে নিয়ে যায়।

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর মোহাম্মদ মিঠুন দ্রুত ফিরলেও নাঈম ইসলাম (অপরাজিত ৩১) ও রহমত শাহ (অপরাজিত ৮) মোহামেডানকে সহজ জয় এনে দেয়।

এই জয়ের ফলে মোট ১২ পয়েন্ট অর্জন করেছে মোহামেডান।

জেডআই