যুব বিশ্বকাপে ইংলিশদের গড়া ২১৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ।

আজ স্থানীয়সময় নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদের যুবরা। তবে গ্রুপ পর্বে এই ইংল্যান্ডের বিপক্ষেই হেরেছিল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যাওয়া ইংল্যান্ড। প্রথম ২৫ ওভারে ১ উইকেটে ১৩৮ রান তুলে ফেলেছিল। কিন্তু শেষ ২২ ওভারে ৭৮ রানে ৯ উইকেট হারিয়ে দিশেহারা তারা।

দলীয় ১৭ রানের মাথায় প্রথম টম বেনটনের উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক ও লিয়াম ব্ল্যাংকের পঞ্চাশোর্ধ্ব দুই ইনিংসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল নিজেদের সংগ্রহটা অনেক ওপরে নিয়ে যাওয়ার স্বপ্নই দেখছিল। শেষ ২২ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা ইংল্যান্ডের সংগ্রহটা প্রত্যাশামাফিক হতে দেননি।

বাংলাদেশের পক্ষে হাসান ও আফিফ ৩টি করে উইকেট পেয়েছেন। অনিক নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া রবিউল হক ও মোহাম্মদ রাকিব তুলে নিয়েছেন ১টি করে উইকেট। লাল-সবুজের পক্ষে ব্যাটে-বলে আজও দুর্দান্ত ছিলেন অলরাউন্ডার আফিফ হোসেন।

আফিফ ৮৬ বলে ৭১ রান করে আউট হন জয়ের খুব কাছাকাছি এসে। আফিফের ইনিংসটিতে ছিল ৭টি চার ও একটি ছক্কা। ইংলিশদের গড়া ২১৬ রানের স্কোর বাংলাদেশ পেরিয়ে (২২০ /৫) ১৫ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।

জেড