আগামী দু’বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশিপ পেল ‘টপ অব মাইন্ড’। ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে নিলামের মাধ্যমে স্পন্সরশিপ পায় মিডিয়া প্ল্যানিং এ কোম্পানিটি। আসছে ভারত সফর থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবে কোম্পানিটি।

টপ অব মাইন্ড বাংলাদেশ মূল ক্রিকেট দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দল ও মহিলা দলের স্পন্সরশিপে থাকবে।

বুধবার (২০ মে) দুপুরে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এসব ব্যপার নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

স্পন্সরশিপের নিলামটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। তবে প্রথম দুটি ধাপে গ্রামীন ফোন এগিয়ে থাকলেও শেষের ধাপে টপ অব মাইন্ড নিলামটি জিতে নেয়। দ্বিতীয় ধাপে গ্রামীন ফোন ৪১ কোটি টাকা পর্যন্ত দরে এগিয়ে ছিল। 

গত মাসে পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের স্পন্সরশিপ পায় মিডিয়া প্ল্যানিং কোম্পানি ‘টপ অব মাইন্ড’। ওই সময়ে প্রতিদ্বন্দ্বীতা করা অন্যান্য কোম্পানিগুলোও নতুন স্পন্সর হওয়ার দৌড়ে ছিল।

জেডআই