ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ভূমিকার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কার্যত একঘরে করে দিয়েছে। এবার ব্রাজিল বিশ্বকাপ থেকেও রাশিয়াকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।
দুই মার্কিন সিনেটর ফিফা সভাপতি সেপ ব্লাটারকে চিঠি লিখে দাবি করেন, ক্রিমিয়া ইস্যুতে ইউক্রেনের ওপর যে অবিচার পুতিন করেছেন ২০১৮ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রাশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া উচিত। এমনকি ২০১৪ বিশ্বকাপেও রাশিয়াকে বাদ দেওয়া উচিত।
শুধু সিনেটারদের চিঠিই নয়, ইউরোপের বিভিন্ন দেশ উয়েফার কাছে প্রস্তাব পাঠিয়েছে তাদের সংগঠন থেকে সাসপেন্ড করা হোক রাশিয়াকে। ফিফার কাছেও এই বিষয়ে চাপ বাড়ছে। ফিফা সভাপতি অবশ্য ক'দিন আগেই বলেছিলেন, ২০১৮ বিশ্বকাপ রাশিয়াতেই আয়োজিত হবে। তবে ব্রাজিল বিশ্বকাপে রাশিয়ার খেলার ব্যাপারে মুখ খোলেননি তিনি।
প্রসঙ্গত, বালকান সঙ্কটের জন্য ১৯৯৪ বিশ্বকাপে খেলার ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যুগোস্লাভিকিয়াকে। একই কারণে ১৯৯২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলতে পারেনি যুগোস্লাভিকিয়া।
এমন খবরের পর জোর জল্পনা রাশিয়া কি তবে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ছে! ইসরায়েলে নাকি এখন থেকেই রীতিমত উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। কারণ নিয়ম অনুযায়ী রাশিয়া যদি সত্যি বাদ পড়ে সেক্ষেত্রে সুযোগ পাবে ইসরায়েল। কারণ ইউরোপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে রাশিয়া যে গ্রুপে ছিল তাতে তৃতীয় হয়েছিল ইহুদি রাষ্ট্রটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি যোগ্যতা অর্জন করেছিল রাশিয়া, দ্বিতীয় হয়ে প্লে অফের মাধ্যমে ব্রাজিলর টিকিট পেয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ক্রিমিয়া ইস্যুতে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ রাশিয়া!
ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ভূমিকার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কার্যত একঘরে করে দিয়েছে। এবার ব্রাজিল বিশ্বকাপ থেকেও রাশিয়াকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
সূচি ঘোষণা বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। ১৬টি দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা উদ্বোধনী দিনেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।













