এমন কিছু ছবি থাকে, যা মনের আসল কথা বলে দেয়। ব্রাজিল বিশ্বকাপেও এমন কিছু ছবি আছে, যা বলে দেয় কি হয়েছিল মাঠের লড়াই।

কোয়ার্টার ফাইনালেও এমন কিছু ছবি ছিল যেগুলো দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে তাদের লড়াইয়ে। এই ছবিগুলো যেন একটু বেশি জীবন্ত ছিল। এমন কিছু ছবি টাইমনিউজবিডির পাঠকদের জন্য দেয়া হলো।

 

 

কমলা ঝড় দেখে বলার অপেক্ষ রাখে না, সেমিফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আর পেনাল্টি শটে হেরে মাঝমাঠেই বসে পড়েছে কোস্টা রিকার খেলোয়াড়রা।

ছবিই বলে দিচ্ছে, গোল পেয়েছে আর্জেন্টিনা। এই গোলে দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা কাটিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসিরা।

বোঝাই যাচ্ছে ইনজুরি নেইমারকে মাঠ থেকে বাহির করে দিয়েছে। শুধু মাঠ থেকেই নয় বিশ্বকাপ থেকেও বাহির করে দিয়েছে।

বোঝাই যাচ্ছে, হেরে গেছে করিম বেনজেমার ফ্রান্স। জার্মানির কাছে হেরে মাথা নত করে মাঠেই বসে পড়লেন তিনি।

আনন্দ দেখে, বোঝা যাচ্ছে নতুন কিছু পেয়েছে জার্মানি। নতুন নয়, টানা চতুর্থবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই