ওমানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে শুরুতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে মাশরাফি বাহিনীকে। এই নিয়ে বাছাইপর্বের তিনটি ম্যাচেই টস হারলেন মাশরাফি।
নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হলেও ২০ ওভারের পুরো ম্যাচ দেখা যাবে কিনা, সেই শঙ্কা এখনও কাটেনি। ধর্মশালায় বৃষ্টির আশঙ্কা আছে আগে থেকেই। এর আগে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচটিও পণ্ড হতে বসেছিল বৃষ্টির বাধায়। তবে শেষপর্যন্ত ছয় ওভারের ম্যাচে ব্যাট-বলের লড়াই চালাতে পেরেছিলেন ডাচ ও আইরিশ ক্রিকেটাররা।
ধর্মশালায় ওমানের বিপক্ষে আজকের ম্যাচেও বাংলাদেশ মাঠে নেমেছে চার পেসার নিয়ে। দলে এসেছেন মিথুন আলী।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মিথুন আলী, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।





