বাংলাদেশে ক্রিকেটের মতো ফুটবলে বেশি সাফল্য না পেলেও ইদানিং কিছুটা আলোর মুখ দেখছে। এতে জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হচ্ছে ডেনমার্কের একটি ব্র্যান্ড। বাফুফের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, হামেল ইন্টারন্যাশনাল নামের একটি ব্র্যান্ড স্পন্সর হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এই চুক্তি সম্পন্ন হলে জাতীয় দলের খেলোয়াড়দেরকে আরো বেশি সুযোগ-সুবিধা দিতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই কোম্পানিটি আফগানিস্তান ও লিথুনিয়ার জাতীয় দল ছাড়াও অনেক ক্লাবের স্পন্সর হয়েছে।

জেডআই