বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচ ফ্রাঞ্চাইজির মালিকের কাছে প্রায় ৩৭ কোটি টাকা পাওনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র।
শনিবার এক সংবাদ সম্মলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান।
সিলেট, রবিশাল, খুলনা, রাজশাহী ও চিটাগং ক্লাব বকেয়া টাকা পরিশোধ করেনি। এই ৫টি ক্লাবের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মোট বকেয়া ৩৬ কোটি ৮১ লাখ টাকা।
পাপন জানিয়েছেন, সিলেটের কাছে বকেয়া রয়েছে ৮ কোটি টাকা। এ ছাড়া বরিশাল ৬ কোটি টাকা, খুলনা ৮ কোটি ১৯ লাখ টাকা, রাজশাহী ৬ কোটি ৯ লাখ টাকা ও চিটাগংয়ের কাছে বকেয়া রয়েছে ৭ কোটি ৪৫ লাখ টাকা।
তবে রংপুর ফ্রাঞ্চাইজির মালিক সব বকেয়া টাকা পরিশোধ করায় আসন্ন বিপিএল টুর্নামেন্টে দল কিনতে পারবে।
২০১২ সালের ডিসেম্বরে রংপুর ফাঞ্চাইজির মালিকানা কিনে নেয় ফ্লোরা লিমিটেড। গত ১৭ আগস্ট কোম্পানিটি পরবর্তী বিপিএল-এ দল কেনার জন্য অন্য ১১টি মালিকানা প্রতিষ্ঠানের সঙ্গে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে।
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সাড়ে পাঁচ কোটি টাকা চেয়ে ১২টি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠাবে। এর মধ্যে এক কোটি টাকা পে-অর্ডার হিসেবে জমা থাকবে। আর বাকি সাড়ে চার কোটি টাকা খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের গ্যারান্টি হিসেবে ব্যাংকে জমা রাখা হবে।
পাপন বলেন, "আগের ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর তাদের বকেয়া পরিশোধ করেছে। তবে যারা অর্থ পরিশোধ করেনি তাদের ২৭ আগস্টের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করতে হবে।"
জেডআই





