টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’দলের জন্যই এটি ‘মাস্ট উইন ম্যাচ’। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (২৩ মার্চ) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে (২১ মার্চ) জয়ের আশা জাগিয়ে হেরে যায় টাইগাররা। এবার মাশরাফিদের সামনে এশিয়া কাপের ফাইনালে হারের ‘প্রতিশোধ’ নেওয়ার চ্যালেঞ্জ!
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে জয়হীন বাংলাদেশ। এর মধ্যে বিশ্বমঞ্চে দু’বারের দেখায় ভারতের বিপক্ষে হারের স্মৃতি রয়েছে।
পয়েন্ট টেবিলে দুই ম্যাচে এক জয়ে চার নম্বরে টিম ইন্ডিয়া। সমান ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ‘ফেভারিট’ ভারতকে হারিয়েই সেমির দৌড়ে টিকে থাকতে চাইছেন মাশরাফি-সাকিবরা। অন্যদিকে, টানা তিন জয়ে শীর্ষে নিউজিল্যান্ড। এর পরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান, অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল/মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন/শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও সাকলাইন সজীব।
ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।
ওএফ





