বুধবার দিল্লিতে ফের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।আইপিলের এলিমেনেটর ম্যাচে এদিন মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

মঙ্গলবার কোয়ালিফার ম্যাচে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের মধ্যে বিজয়ী দল চলে যাবে ফাইনালে। অন্য দিকে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে যে দল হারবে তারা বাদ। এখানকার বিজয়ী দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিয়ার ম্যাচে, প্রতিপক্ষ প্রথম কোয়ালিফার ম্যাচের পরাজিত দল।

১পয়েন্ট নিয়ে সবার উপরে গুজরাট লায়ন্স। বাকি তিনটি দলের পয়েন্টই ১৬ করে। তবে রান রেটে এগিয়ে থাকার কারণে দ্বিতীয় দল হয়ে প্রথম কোয়ালিয়ার ম্যাচ খেলার সুবিধে পাচ্ছে কোহলির বেঙ্গালুরু। অন্যদিকে রান রেটে পিছিয়ে থাকায় ৩ ও ৪ নম্বর দল হিসেবে এলিমেনেটর ম্যাচ খেলতে হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদকে।

এআই