চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির মিডফিল্ডার সেবাস্তিয়ান কেলের মতে, তারা আরো বড় ব্যবধানে জিততে পারত। আর্সেনালের সৌভাগ্য যে তারা কম ব্যবধানে হেরেছে।

উয়েফা অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে কেল বলেন, "আর্সেনাল কখনো এর চেয়ে বেশি পেতে পারে না। প্রথম গোলটি হওয়ার পর আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং জানতাম দ্বিতীয়ার্ধে আরো বেশি গোল করতে পারব। আমরা ৩-০ অথবা ৪-০ গোলে জিততে পারতাম।"

তিনি আরো বলেন, "আমরা যতটা প্রভাব রেখেছি এতে আমি অবাক হইনি। আর্সেনাল ভাল খেলতে পারেনি। আমরা যেভাবে খেলেছি তাতে জয়ের দাবিদার ছিলাম।"

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই