ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগেই জয় পেয়েছিল শ্রীলংকা। কিন্তু চট্টগ্রামে শামসুর রহমান ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশও লড়াই করেছে। তবে চতুর্থ দিনের শুরুতে অল আউট হয়ে যায় স্বাগতিকরা।  কিন্তু ১৬১ রানে লংকানরা এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে মাত্র আট ওভারে ২৬ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ব্যাট করছেন করুনারত্নে (১১) এবং কুসল সিলভা (১৪)।
প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৭ রান করেছিল সফরকারীরা। জবাবে ৪২৬ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের।
ঢাকা,৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই