হায়দরাবাদ টেস্ট বাচাঁতে হলে আজ পঞ্চম দিনে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে। রান এখানে গুরুত্বপূর্ণ নয়। এই সমীকরণে দাঁড়িয়ে দিনের শুরুতেই ফিরলেন বিশ্বেসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪র্থ উইকেটের পতন ঘটল রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে। জাদেজার বলে চেতেশ্বর পুজারার হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন সাকিব (২২)।

ভারত ৪ উইকেটে ১৫৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার পর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪৫৯ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে ১০৩ রানে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। জয়ের জন্য এই রিপোর্ট লেখা পর্যন্ত দরকার ৩৩৭রান। ভারতের প্রয়োজন শেষ ৬ উইকেট।

ম্যাচটি জয়ের চিন্তা না করে ড্র করতে হলে উইকেট আঁকড়ে পড়ে থাকতে হবে। যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করতে হবে।  ম্যাচ বাঁচাতে শেষ দিনে কোনোভাবেই মোমেন্টাম দেওয়া যাবে না ভারতকে। কিন্তু সেটা আর হলো কই?

এমই