যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থায় কম্পিউটার প্রদান করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বীরেন শিকদার বুধবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি এই কম্পিউটার প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান জয়, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।

অনুষ্ঠানে বীরেন শিকদার বলেন, কাজে গতি আনতে এই কম্পিউটার কাজে লাগবে।

আরিফ খান জয় বলেন, ক্রীড়া সংস্থার কাজে গতি আনতে এই কম্পিউটার কাজে লাগবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে ঢাকা, রাজশাহী, খুলনা এবং রংপুর এই ৪ বিভাগসহ মোট ৪৩ জেলার জেলা ক্রীড়া সংস্থাকে ৪৭টি কম্পিউটার প্রদান করা হয়েছে।

প্রথম ধাপে মোট ৫০টি কম্পিউটার ক্রয় করা হয়েছে। যার মূল্য মান প্রায় ২৪ লাখ ৯৬ হাজার টাকা। বাকি ৩ বিভাগ এবং জেলা ক্রীড়া সংস্থাকেও আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটার প্রদান করা হবে।

জেডআই