চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কাইরন পোলার্ড। দলটির অধিনায়ক রোহিত শর্মা ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় পোলার্ডকে নেতৃত্বে দেয়া হয়েছে।

২০১০ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন পোলার্ড। কিন্তু এর আগে একবারও দলনেতা হতে পারেননি তিনি। এই প্রথম ভারতীয় ক্লাবটির দলীয় দায়িত্ব পেলেন তিনি।

অধিনায়ক হিসেবে বেশ সফলতার পরিচয় দিয়েছেন পোলার্ড। সম্প্রতি শেষ হওয়া ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

মুম্বাই দলের মেন্টর অনিল কুম্বিল পোলার্ডকে স্বাগত জানিয়ে বলেছেন, "আমি আত্মবিশ্বাসী। কাইরনের অনেক অভিজ্ঞতা আছে এবং মাঠেও অনেক রেকর্ড আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সেটি আরো উৎকর্ষিত হবে।"

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই