‘বাংলাদেশ মোটরস্পোর্টস’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের মোটরস্পোর্টস ইভেন্ট ২য় নিটল টাটা র‌্যালিক্রস চ্যাম্পিয়নশীপ ২০১৫। যা আগামী ১১ এপ্রিল ২০১৫ ইং তারিখে ঢাকাস্থ ইন্টালন্যাশনাল কনভেনশন সিটি গ্রাউন্ড বসুন্ধরাতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সিও এস এস সারোয়ার।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সেম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সারোয়ার বলেন, 'বাংলাদেশ মোটরস্পোর্টস' বাংলাদেশের একমাত্র মোটরস্পোর্টস ইভেন্ট আয়োজক। যারা বাংলাদেশের মোটরস্পোর্টস ও অটোমোবাইলজম এর প্রসারকে মাথায় রেখে ২০০৬ সাল থেকে বিভিন্ন ধরনের মোটর স্পোর্টিং ইভেন্ট এর আয়োজন করে আসছে। মোটর স্পোর্টস ইভেন্টটি নিটল নিলয় ১০ম ঢাকা মোটর শো-২০১৫’ এবং ঢাকা বাইক শো-২০১৫ পাশাপাশি অনুষ্ঠিত হবে।

যা প্রদর্শীত হবে আগামী ৯ থেকে ১১ই এপ্রিল২০১৫ই ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ঢাকায়।

তিনি বলেন, ২০১৪ সালে বাংলাদেশ মোটরস্পোর্টস প্রথমবারের মত নিটল টাটা র‌্যালিক্রস চ্যাম্পিয়নশীপ ইভেন্ট সফলতার সাথে সম্পূর্ণ করেছিল। যা অংশগ্রহণকারী সংবাদ মাধ্যম ও সাধারণ জনগণের প্রশংসা পেয়েছিল।

বাংলাদেশ মোটরস্পোর্টস ২০০৬ সালে ই বি এল ট্রেজার হান্ট চ্যালেঞ্জ নামে একটি মোটর স্পোর্টস ইভেন্ট অত্যন্ত সফলতার সাথে আয়োজন করে। এরি ধারাবাহিকতায় আবারও বাংলাদেশ মোটরস্পোর্টস আয়োজন করতে যাচ্ছে ২য় নিটল টাটা র‌্যালিক্রস চ্যাম্পিয়নশীপ ২০১৫।

তিনি আরো বলেন, বাংলাদেশ মোটরস্পোর্টস পরবর্তীতে দেশের সকল গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পযার্য়ক্রমে এই র‌্যালিক্রসের আয়োজন করবে। ২য় নিটল টাটা র‌্যালিক্রস চ্যাম্পিয়নশীপ ২০১৫ টাইটেল স্পন্সর হিসেবে থাকবে নিটল নিলয় গ্রুপ এবং টাটা মোটরস লিমিটেড।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন ইসলাম, ডিরেক্টর আব্দুল মতিন, সিও আক্তারুজ্জামান ডেপুটি ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমএ/এমকে