বিপিএলের তৃতীয় আসরের ২৩তম ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ব্যাট করতে আমন্ত্রণ জানান।

টস হেরে ব্যাট করছে বরিশাল। উদ্বোধনী জুটিতে মাঠে নেমেছেন ক্রিস গেইল ও এভিন লিউইস।

পথমবারের দেখায় বরিশাল বুলসকে বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা।

৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা। অন্যদিকে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে অবস্থান করছে বরিশাল।
শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বুলসের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান।