বিশ্বকাপ ফুটবল বিরোধী বিক্ষোভ প্রদর্শনকালে ৫৪ ব্যক্তিকে আটক করেছে ব্রাজিল পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা দুটি ব্যাংকেও ভাংচুর চালিয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
প্রায় ১ হাজার বিক্ষোভকারী সাওপওলোর প্রাণকেন্দ্র এবিনিদা পাওলিস্তা সড়কে মিছিল করে। যেখানে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। এ সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বহন করে। ওইসব ব্যানারে তারা, কোটি কোটি ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে বিভিন্ন স্লোগান প্রদর্শন করে।
পুলিশ টুইটারের মাধ্যমে জানিয়েছে যে, বিশৃংখলা উসকে দেয়ার অভিযোগে তারা সেখান থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। মিছিলের শুরুতে তারা একটি ব্রাজিলীয় পতাকাও পুড়িয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা দুটি ব্যাংকের শাখা অফিসের জানালা ভেঙ্গে দেয়। পুলিশ তাদের ঘিরে রাখলেও তারা সড়কটির ব্যরিকেড সরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।
এর আগেও সাও পওলোতে বিশ্বকাপ বিরোধী একাধিক বিক্ষোভ হয়েছে, তবে সেগুলো ছিল অপেক্ষাকৃত শান্তিপূর্ণ।
এর আগে গতবছর জুনে বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন কাপ চলাকালেও ব্যাপক আন্দোলন হয়েছে। এ সময় ১০ লাখেরও বেশী ক্ষুব্ধ জনতা শিক্ষা, যাতায়াত, ব্যাপক দুর্নীতি প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছিল।
তবে সাম্প্রতিক আন্দোলনগুলো ছোট হলেও বেড়ে গেছে সহিংসতার মাত্রা। এ সময় তারা সভ্যতার মাপকাঠিকে মাড়িয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। ফলে পুলিশও মাঝে মধ্যে তাদের বিপক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। নতুন করে দানা বেধে ওঠা বিক্ষোভ দমনে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করছে।
ব্রাজিলের ১২টি শহরে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল শেষ হবে রিও ডি জেনিরোতে ১৩ জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্যদিয়ে। স্বাগতিক ব্রাজিল এবারের আসরে শিরোপা জয়ের শক্তিশালী দাবীদার। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ, আটক অর্ধশতাধিক
বিশ্বকাপ ফুটবল বিরোধী বিক্ষোভ প্রদর্শনকালে ৫৪ ব্যক্তিকে আটক করেছে ব্রাজিল পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা দুটি ব্যাংকেও ভাংচুর চালিয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
সূচি ঘোষণা বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। ১৬টি দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা উদ্বোধনী দিনেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।













