বিপিএলের চতুর্থ আসরের প্রাথমিক পর্বের খেলা শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে চারটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। দলগুলো হলো ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।

১২ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। ১২ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা টাইটান্স। ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিটাগং ভাইকিংস। ১২ ম্যাচ থেকে সমান ১২ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস রয়েছে চতুর্থ স্থানে।

প্রথম স্থানে থাকা ঢাকা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায় খুলনার মুখোমুখি হবে। তার আগে এলিমিনেটর ম্যাচে তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা রাজশাহী কিংসের।

প্রথম কোয়ালিফায়ারে ঢাকা-খুলনা ম্যাচে জেতা দলটি সরাসরি চলে যাবে ফাইনালে। এই ম্যাচে হেরে যাওয়া দলটির সঙ্গে খেলা পড়বে এলিমিনেটরে মুখোমুখি রাজশাহী-চট্টগ্রামের মধ্যে বিজয়ী দলের। সেই ম্যাচে যারা জিতবে, তারা যাবে ফাইনালে।

চলুন দেখে নেওয়া যাক বিপিএলের প্লে-অফের সময়সূচি

তারিখ         রাউন্ড               মুখোমুখি             সময়

৬ ডিসেম্বর     এলিমিনেটর           চিটাগং-রাজশাহী         দুপুর ১টা

৬ ডিসেম্বর     কোয়ালিফায়ার-১     ঢাকা-খুলনা               সন্ধ্যা ৫.৪৫টা

৭ ডিসেম্বর     কোয়ালিফায়ার-২     ---                         সন্ধ্যা ৫.৪৫টা

৯ ডিসেম্বর     ফাইনাল                 ---                         সন্ধ্যা ৬.১৫টা।

ভেন্যু* : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

এমই