বোলিংয়ের পর ব্যাট হাতেও দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ঠাণ্ডা মাথায় ব্যাট করে আট ওভারেই দলীয় স্কোর হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছে টাইগারদের উদ্বোধনী জুটি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল (১৯) ও সৌম্য সরকার (৩৬)।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বাধায় ম্যাচটি ৪০ ওভারে নির্ধারিত করা হয়। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
জেডআই





