ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে রবিন ভন পার্সির প্রথম গোলটি দুর্দান্তই ছিল। যা ইতিহাসে জায়গা পাওয়ার মতো এক গোল। নেদারল্যান্ডসকে সমতায় ফেরানো সেই উড়ন্ত গোলটি স্মরণীয় করতে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নেদারল্যান্ডস সরকার। ওই গোল করার মুহূর্তের ছবি সম্বলিত এক স্মারক মুদ্রা তৈরি করেছে দেশটি।
সীমিত সংস্করণের ওই স্মারক মুদ্রার মান ১০ ইউরোর চেয়ে কিছুটা কম। ছয় হাজার ধাতব মুদ্রা বিক্রি শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়।
বুধবার সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ২টায় পার্সির নেদারল্যান্ডস মুখোমুখি হবে মেসির অর্জেন্টিনার।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





