বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি অংশ নিয়েছিলেন প্রি-ওয়েডিং ফটোশুটে। যা ফুটিয়ে তুলেছে মুশফিক-মন্ডির বেশ আনন্দঘন কিছু মুহূর্ত।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরির কর্ণধার প্রীত রেজার তত্ত্বাবধানে মুশফিক-মন্ডি প্রি-ওয়েডিং ফটোশুটে অংশ নেন।

গাজীপুরের জয়দেবপুরে ছুটি রিসোর্টে প্রি-ওয়েডিং শুটিং হয়। পুরো ফটোশুটটি ভিডিওতে প্রকাশ করে ওয়েডিং ডায়েরি।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই