ব্রাজিলের সিরি ‘বি’র ক্লাব মোগি মিরিমের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলের পুত্র এডসন চোলবি নাসসিমেন্টো। তবে এডিনহো হিসেবেই বেশি পরিচিত তিনি।
মোগি মিরিম ক্লাবটির প্রেসিডেন্ট ব্রাজিলের সাবেক ফুটলার রিভালদো। এডিনহোর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিই জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘সান্তোসে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এডিনহো। আশা করছি, মোগি ক্লাবেও নিজের সেরাটা দেবেন।’
গত সপ্তাহে মোগি ৩-১ গোলে বোটফোগোর কাছে হেরে যাওয়ায় কোচ ক্লডিনহো বাস্টিতাকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন পেলে পুত্র।
ইআর





