লিওনেল মেসি, হাভিয়ের মাচেরানোর পরে এবার স্পেনের আদালতে যেতে হচ্ছে বার্সেলোনার আরেক তারকা ফুটবলার নেইমারকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্প্যানিশ আদালত।

মঙ্গলবার স্পেনের আদালত জানায়, নেইমার কাতালান ক্লাবের সঙ্গে চুক্তিকালীন দুর্নীতি করেছে। বার্সার সঙ্গে ৮৩ মিলিয়ন ইউরোর চুক্তি হলেও দু’পক্ষ (ক্লাব এবং নেইমারের এজেন্ট) বলেছিল ৫৭ মিলিয়নের কথা।

অভিযোগটি বেশ পুরনো। কিন্তু এবার এই অভিযোগের তদন্ত করার জন্যই নেইমারকে আদালতে ডেকেছে স্পেনের কোর্ট।

উল্লেখ্য, চলমান কোপা আমেরিকা কাপে ব্রাজিল দলে নেই নেইমার। ২০১৩ সালে ন্যু ক্যাম্পে যোগ দেয়ার পর বেশ দাপিয়ে বেড়াচ্ছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। লা লিগায় ৩৪ ম্যাচে দলকে ২৪টি গোল উপহার দিয়েছেন নেইমার। আর সতীর্থদের ১২টি গোলে সহযোগিতা করেছেন তিনি।

এআই