টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ওপেনিং ওভারে হারায় দুই উইকেট। এবার সাকিব ও মুশফিককে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন নাসির।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে প্রথমে ক্রিজে আসেন তামিম ইকবাল ও এনামুল হক। হংকং বোলার আফজাল তানভীরের প্রথম বলে কোনো রান নিতে পারেননি তামিম। দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান। ওভারে শেষ বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন সাব্বির রহমান।
এনামুল ও সাকিব ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন। ৬ ওভারে হাফ-সেঞ্চুরি পার করেন তারা। কিন্তু ৬.১ ওভারে নাদিম আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এনামুল। মাঠ ছাড়ার আগে ১৭ বলে ২৬ রান করেন তিনি।
দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব ও মুশফিক। কিন্ত বিদায় নিয়েছেন তারাও।
খেলা
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ওপেনিং ওভারে হারায় দুই উইকেট।





