টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের দ্বিতীয় ম্যাচে লড়াই করছে হংকং ও নেপাল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে হংকংকে ১৫০ রানের লক্ষ্য বেধে দিয়েছে নেপাল।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভাগ্যের লড়াইয়ে জয় পায় হংকং। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন দলনেতা জেমি অ্যাটকিনসন। কিন্তু বল হাতে শুরুতে বেশ সুবিধা করতে পারেননি তারা।
নেপালের উদ্বোধনী জুটির দুই ব্যাটসম্যান দলীয় ৩৬ রানেই আউট হলেও তৃতীয় জুটিতে ৮০ রান সংগ্রহ করেন জ্ঞানেন্দ্র মাল্লা ও পারাস খাদকা। পারাস ৩৬ বলে ৩৯ রান করে আউট হলেও হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ানডাউনে মাঠে নামা জ্ঞানেন্দ্র। ৪২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫০ রান করে সাজঘরে ফিরে যান তিনি। দলের পক্ষে এটিই সর্বোচ্চ স্কোর।
এই ব্যাটসম্যান বিদায় নেয়ার পর দলের রানের খাতায় মাত্র এক রান যোগ করতেই তিন উইকেট হারায় নেপাল। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে তারা।
জ্ঞানেন্দ্র ও পারাসের স্কোর ছাড়া ওপেনার সুবাশ খাকুরেলের ২২ রান উল্লেখযোগ্য। হংকংয়ের বোলার হাসিব আমজাদ সর্বোচ্চ তিনটি উইকেট পান। এছাড়া দুটি উইকেট নেন নাদীম আহমেদ।
খেলা
হংকংকে ১৫০ রানের টার্গেট দিল নেপাল
টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের দ্বিতীয় ম্যাচে লড়াই করছে হংকং ও নেপাল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে হংকংকে ১৫০ রানের লক্ষ্য বেধে দিয়েছে নেপাল।





