আইপিএল জয়ের পর জাতীয় বীর খেতাব নিয়ে নিজের গ্রাম তেঁতুলিয়ায় ফিরেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ঢাকা থেকে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন স্থানীয় সাংবাদিকরা।

বিমান থেকে নামার পরই সাংবাদিকরা ঘিরে ধরেন মুস্তাফিজকে এবং তার কাছে জানতে চান আইপিএলের অভিজ্ঞতা।

এ সময় মুস্তাফিজ বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের সবার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। সবাই আমাকে খুব বেশি পছন্দ করতেন। বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুম আর সানরাইজার্স হায়দরাবাদের ড্রেসিংরুমের মধ্যে অনেক পার্থক্য পেয়েছি।

বাংলাদেশে সবাই আমার কাছে পরিচিত ছিল। কিন্তু সানরাইজার্সের সবাই আমার কাছে নতুন। তারপরও আমি সবার প্রিয় ছিলাম। সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে।’

আইপিএলের প্রথম আসরে গিয়েই জয় করে দেশে ফিরলেন তিনি। কিন্তু অনেক দিন পর দেশে ফেরার আনন্দ ছিল তার চোখেমুখে। যশোর বিমান বন্দরে সাংবাদিকের প্রশ্নের জবাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আরো বলেন, ‘অনেক দিন পর বাড়ি ফিরছি।

প্রত্যেক সন্তানের যেমন মায়ের কাছে ফেরার আনন্দ থাকে আমারও তেমন আনন্দ লাগছে। মায়ের কাছে ফেরার আনন্দই আলাদা।’

এমআর