বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন পাকিস্তানের আলিম দার। তার সঙ্গে থাকবেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড।

ম্যাচের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস ও পল রাইফেল।

ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান রোশন মাহানামা।

আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হবে। খেলাটি সম্প্রচার করবে বিটিভি, মাছারাঙ্গা ও গাজীটিভি।

জেডআই