নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ বাতিল করে দেশে ফিরছেন ক্রিকেটাররা।

বাংলাদেশের সময় শনিবার (১৬ মার্চ) ভোর পাঁচটার দিকে তারা বাংলাদেশে উদ্দেশে নিউ জিল্যান্ড ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ মিশনের উপ-প্রধান তারেক আহমেদ।

নিউ জিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর তাদের দ্রুত দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তামিমদের।

জানা গেছে, ঘটনার আকস্মিকতার পর হোটেলবন্দি ছিলেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ফেরাতে দ্রুত ব্যবস্থা নেয়। সরকারি পর্যায়েও যোগাযোগ করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, টিকিট পেলেই তারা দেশে ফিরবেন। প্রাথমিকভাবে কয়েকটি দলে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন ফ্লাইটে ওঠার কথা বললেও একইসঙ্গে ফিরছেন সবাই। বিশেষ ব্যবস্থায় টিকিট পেয়েছেন তামিম-মুশফিকরা।

জেড