টাকার জন্যই বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি, জাভেদ মিয়াঁদাদের এমন মন্তব্যের পর পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানকে তিনি বলেছেন ‘টাকার কাঙাল’।

আফ্রিদির এমন মন্তব্যে আবার চটেছেন মিয়াঁদাদ। রেগেমেগে আফ্রিদির বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যান। আফ্রিদিও পাল্টা হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার।

এবার সেই ঝামেলায় নিজেকে জড়ালেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। ভারতের একটি বার্তা সংস্থার খবরে জানা গেছে, ১২ অক্টোবর রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আফ্রিদিকে ফোন করেন দাউদ।

তিনি পাকিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যানকে সাফ জানিয়ে দেন, বেশি কথা বললে কিন্তু ফল খুবই খারাপ হবে। দাউদের ফোনের পরে আফ্রিদিও চুপ করে গেছেন।

উল্লেখ্য, মাফিয়া নেতা দাউদের মেয়ের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছে মিয়াঁদাদের ছেলের। তারা এখন পরস্পরের আত্মীয়। বেয়াইয়ের অপমানে ক্ষুব্ধ দাউদ হুমকি দিয়েছেন আফ্রিদিকে।


এমএনজে