ইতালির জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জুভেন্টাস বস অ্যান্টোনিও কোন্টে। আগামী দুই বছরের জন্য চুক্তিতে সই করেছেন তিনি। ইতালির ফুটবল ফেডারেশন (এফইজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রাজিল বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ব্যর্থতার দায় কাধে নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ান সিজার প্রাণদেল্লি। এবার তার স্থলাভিষিক্ত হলেন কোন্টে।

কোন্টের সাফল্যের পাল্লাটা কম ভারী নয়। জুভেন্টাসকে তিনটি সিরি-আ শিরোপা এনে দিয়েছেন তিনি। কিন্তু এই মৌসুমে ক্লাবটি থেকে পদত্যাগ করেন। এরপর জাতীয় দলের কোচ হওয়ার জন্য চেষ্টা চালান। আর এতে সফল হলেন এই কোচ।

আগামী মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে সংবাদ সম্মলনে নতুন কোচের পরিচিত পর্ব সম্পন্ন করা হবে।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই