রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রাফায়েল বেনিতেজকে স্বাগত জানিয়েছেন ফুটবল কিংবদন্তী জিনেদিন জিদান। কিন্তু তিনি বেনিতেজকে সতর্ক করে দিয়েছেন যে আগামী মৌসুমে অবশ্যই তাকে লা লিগা জিততে হবে।

কার্লো আনচেলোত্তিকে সরিয়ে তিন বছরের জন্য বেনিতেজের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। জিদান এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন যে তিনি (বেনিতেজ) জানেন যে তার কাছে কতটা প্রত্যাশা রয়েছে। কারণ ২০ বছর আগে কোচিং শুরুর পর আবার এখানেই তিনি ফিরে এসেছেন।

মার্কাকে দেয়া সাক্ষাৎকারে জিদান বলেন, "এই সিদ্ধান্তকে সম্মান দেয়া উচিত। বেনিতেজকে দলে নেয়া খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু ফলাফল সব কিছু ঠিক করে দিবে।"

"তিনি তার অবস্থান সম্পর্কে জানেন। তার সামনে কি চ্যালেঞ্জ রয়েছে, এটাও জানেন। শুধু শিরোপা জয়ই তার জন্য যথেষ্ট।"

বেনিতেজ ভ্যালেন্সিয়ার দায়িত্বে থাকা অবস্থায় দু'বার লা লিগা জিতেছিলেন বেনিতেজ।

২০১২ সালে হোসে মরিনহোর অধীনে লা লিগার শিরোপা জয়ের পর এখন পর্যন্ত সেটি তাদের অধরা রয়ে গেছে।

আনচেলোত্তির জায়গায় জিদানকেই কোচ হিসেবে দায়িত্ব দেয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু সাবেক এই তারকা রিয়াল মাদ্রিদ কাসটিলার বস হিসেবেই থাকতে চেয়েছেন।

জেডআই