জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৬ রান। ব্যাট করছেন এনামুল হক (৬৯) ও মুমিনুল হক (২)।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। জুটি ভেঙেছে দলীয় ১২১ রানের মধ্য। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে ৪০ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), মারুমা, হ্যামিল্টন মাসাসাদজা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, পিজে মুর, পানিয়াঙ্গারা, এন মাডজিভা, এসএফ মিরে ও কামোঞ্জোজি।

জেআই