মুস্তাফিজের আরেকটি কার্টার প্রদর্শনীতে একে একে ৫ কিউই ব্যাটসম্যানের বিদায়। তার কার্টার তোপে নিউজিল্যান্ডের মাত্র তিনজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। চমৎকার সব কার্টারে বিভ্রান্ত করলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। তুলে নিলেন নিজের ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট।
নিউজিল্যান্ড দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস এসেছে ওপেনার কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৩৫ রান করেছেন কলিন মুনরো। ২৮ রান এসেছে রস টেলরের ব্যাট থেকে। চার ওভার বল করে ২২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে জয় দিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। তবে দুর্দান্ত ফর্মে থাকা কিউইরা খুব বেশি সুবিধা করে উঠতে পারছেন না বাংলাদেশের বোলারদের সামনে।
দারুণ বোলিং করে নিউজিল্যান্ডকে ১৪৫ রানের মধ্যেই আটকে রেখেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই বাঁহাতি পেসার।
এর আগে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন ইলিয়াস সানি।
এমআইএস।





