এম আর আই পরীক্ষা সম্পন্ন করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার দুপুরে এম আর আই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিশ্চিত হওয়া গেল মুশফিককে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই, সপ্তাহখানেক বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।

মুশফিকের চোট গুরুতর কিছু নয় এটি আগেই জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

উল্লেখ্য, মুশফিক ১ জানুয়ারি বৃহস্পতিবার মিরপুরে প্রাইম দোলেশ্বরের হয়ে অনুশীলনে ফুটবল খেলার সময় কাঁধে সামান্য চোট পান। তবে তাকে সতর্কতা হিসেবে লিগের শেষ দুইটি ম্যাচ না খেলতে পরামর্শ দিয়েছেন বিসিবির চিকিৎসকরা।

রবিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বর মোহামেডানের মুখোমুখি হবে।

ইআর