প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে ফেরালেন মোহাম্মদ শহীদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। ব্যাট করছেন সামি আসলাম ও আজহার আলী।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে খেলতে নেমে ২০৩ রানে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গেছে। ২০৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন মোহাম্মদ শহীদ। ইনজুরিতে পড়া শাহাদাত হোসেন ব্যাট করতে নামতে পারেননি। তাই ২০৩ রানেই প্রথম ইনিংস শেষ হয়ে যায় স্বাগতিকদের। ৯১ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাকিব।
কেএইচ





