একটি বিবৃতিতে ভিক্টোরিয়া সরকার জানায়, রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি লেগ-স্পিনারের শেষকৃত্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। জনসাধারণের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওয়ার্ন ‘শুধু একটি ক্রিকেট প্রজন্মকে অনুপ্রাণিত করেননি, তিনি এটিকে সংজ্ঞায়িত করেছেন।
ভিক্টোরিয়া প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘ভিক্টোরিয়ায় ৩০ মার্চ সন্ধ্যায় এমসিজিতে একটি স্মারক অনুষ্ঠানে আমাদের রাজ্যে এবং খেলাধুলায় তার অবদানের জন্য ওয়ার্নকে শ্রদ্ধা জানানো হবে।
এর আগে, গত শুক্রবার থাইল্যান্ডে কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটি কাটাতে গিয়ে আকস্মিক মারা যান ওয়ার্ন।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে খেলার পাশাপাশি, ওয়ার্ন তার নিজ রাজ্য ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট এবং হ্যাম্পশায়ারের হয়ে ইংরেজি ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তিনি ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত তিন মৌসুমে হ্যাম্পশায়ারের অধিনায়ক ছিলেন। ওয়ার্ন ১৯৯২ সালে তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন এবং ১,০০০ এর বেশি আন্তর্জাতিক উইকেট (টেস্ট এবং একদিনের আন্তর্জাতিকে) নিয়েছিলেন, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পরে এই মাইলফলকে দ্বিতীয়। তিনি মূলত লেগ স্পিনার ছিলেন, সাথে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতেন।
এমআই





