মাসিমিলিয়ানো আলেগ্রিকে দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্টাস। সাবেক কোচ এ্যান্টোনিও কন্টে দায়িত্ব ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই নতুন কোচ নিয়োগ দিল ক্লাবটি।
গত জানুয়ারি মাসে এসি মিলান কর্তৃক বরখাস্ত হওয়ার পর থেকেই কাজের বাইরে ছিলেন আলেগ্রি। দায়িত্ব নিয়ে নিজের প্রথম মৌসুমে (২০১০/১১) মিলানের হয়ে প্রথম লীগ শিরোপা জিতেছিলেন ৪৭ বছর বয়সী আলেগ্রি।
এর পর থেকেই ক্লাবের অধপতন শুরু হয় এবং পরের বছর রানার আপ হয়।
জুভেন্টাসকে পরপর তিনবার শিরোপা পাইয়ে দিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কন্টে। সিজার প্রানদেল্লির বদলি হিসেবে কন্টে জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইতালি প্রথমবারের মত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় কোচের পদ থেকে সড়ে দাঁড়ান প্রানদেল্লি।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





