বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ বন্ধ রয়েছে। সফরকারী ভারত ৩৪ ওভার শেষে ৮ উইকেটে রান করেছে ১০৭।
সাকিব ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। রায়নার পর সাহাকেও সাজঘরে ফেরত পাঠান সাকিব। তারপর তুলে নেন পুজারার উইকেট। আর আসকর প্যাটেলকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন।
এর আগে পুজারার সঙ্গে ৪১ রানের জুটি গড়ে সুরেশ রায়নাকে সাজঘরে ফেরান সাকিব। সাবিক আল হাসান তার প্রথম ওভারের দ্বিতীয় বলেই মুশফিকের তালুবন্দি করেন রায়নাকে। আউট হওয়ার আগে রায়না করেন ২৫ বলে ২৫ রান। তার ইনিংসে ছিল তিনটি চারের মার।
নতুন করে বৃষ্টি যদি না হয় তবে ম্যাচ হবে ৪০ ওভারের। বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় খেলা শুরুর পর পরই মনোজ তিওয়ারির উইকেট তুলে নেন পেসার আল-আমিন। এটি ছিল তার দ্বিতীয় শিকার।
]
বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই চাপে পড়েছিল ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।
অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তরুণ পেসার তাসকিন এদিন নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই তুলে নেন রাইডুর উইকেট।
সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নেমে পঞ্চম ওভারেই ভারতের ইনফর্ম ব্যাটসম্যান রবিন উথাপ্পার উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা। পরের ওভারে রাহানেকে ফেরান আল-আমিন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। উথাপ্পা ৫, রাহানে ৩, রাউডু ১ ও তিওয়ারি ২ রান করে আউট হন।
পাওয়ার প্লে’র দশ ওভারে ভারত করে চার উইকেটে মাত্র ১৭ রান। তাদের দলীয় অর্ধশতক আসে ৯৪ বলে।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





