দ্বাদশ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। আর বল হাতেও আলো ছড়াচ্ছেন স্বাগতিক বোলাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ক্রিজে আছেন আসঘর স্তানিকজাই (৪) ও
শনিবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে আসা আফগানিস্তান। দলীয় মাত্র ৬ রানে রুবেল হোসাইনের বলে এলবিডব্লউর ফাঁদে পড়েন ওপেনার মোহাম্মদ শাহজাদ।
তবে উদ্বোধনী জুটির করিম সাদিকের সঙ্গে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন ওয়ানডাউনে নামা নাজিবুল্লাহ জাদরান। তাদের ব্যাট ভর করে পাওয়ার প্লে পার করে আফগানরা। তবে ১১.৬ বলে আরাফাত সানির হাতে ফিরতি ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন সাদিক (১২)। দলের রানের খাতায় আর তিন রান যোগ হতেই আরাফাতের বলেই সাজঘরে ফিরে যান ২১ রান করা জাদরান। পরে ২৪ রান করে নাঈম ইসলামের হাতে রান আউটের ফাঁদে পড়েন নওরোজ।
[b]বাংলাদেশ দল:[/b] এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম ইসলাম, নাসির হোসাইন, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আরাফাত সানি, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসাইন।
[b]আফগানিস্তান দল:[/b] মোহাম্মদ শাহজাদ, নুর আলী জাদরান, আসঘর স্তানিকজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবী (অধিনায়ক), সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, হামিদ হাসান, হামজা হোটাক, মিরওয়াইজ আশরাফ ও শাপুর জাদরান।