ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই ২০১৪ সাল শেষ করল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে দেখা যায় ১৭২৫.৩০ পয়েন্ট সবার উপরে আছে ব্রাজিল বিশ্বকাপ জয়ীরা।

এবারের ফিফা র‌্যাঙ্কিং শীর্ষ ২৩-এ কোনো পরিবর্তন হয়নি। ফলে বিশ্বকাপে রানার্স-আপ হওয়া লিওনেল মেসির আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে থেকে ২০১৪ সাল পার করল। আর তৃতীয় স্থানে আছে কলম্বিয়া।

এদিকে দুই ধাপ অবনতি হয়ে ১৬৫ তম স্থানে রয়েছে বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিং:

১, জার্মানি ২, আর্জেন্টিনা ৩, কলম্বিয়া ৪, বেলজিয়াম ৫, নেদারল্যান্ডস ৬, ব্রাজিল ৭, ফ্রান্স ৭, পর্তুগাল ৯, স্পেন ১০, উরুগুয়ে।

জেডআই