ঘরের মাঠে ভারতের করুণ অবস্থা দেখলো ক্রিকেট বিশ্ব। বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ নিয়েও সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১০৫ রানে অলআউট হয়েছে ভারত।
ভারতের ইনিংসকে গুড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার স্টিভ ও'ক্যাফে। তিনি মাত্র ৩৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। দুটি পান মিচেল স্টার্ক। আর বাকি দুই উইকেট ভাগ করে নেন জশ হ্যাজলেউড ও নাথান লায়ন।
ভারত তাদের শেষ ৭ উইকেট হারায় মাত্র ১১ রানে।
সফরকারী অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে মাত্র ১০৫ রান করতে সমর্থ হয়েছে স্বাগতিক ভারত।
ও'ক্যাফে মাত্র ১৯ বলে ৫ উইকেট শিকার করেন। ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের রেকর্ডটি অবশ্য ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের।
তিনি ১৬ বলে ভারতের ৫ উইকেট শিকার করেছিলেন।
এছাড়া পাকিস্তানের পেসার ইমরান খানও ভারতের বিপক্ষে ১৯ বলে ৫ উইকেট লাভ করেছিলেন।
দ্বিতীয় দিন শেষে অজিদের সংগ্রহ দাড়ায় ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান। এতে করে অজিদের লিড দাড়ায় ২৯৮ রান।
অষ্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস..
ওয়ার্ন ৬ বলে ১০রান, স্মিথ ১১৭ বলে ৫৯ রান*,হ্যন্ডস্কম ৩৪ বলে ১৯ রান,রেনশো ৫০ বলে ৩১ রান,মার্শ ৪৮বলে ২১ রান করে।ভারতের পক্ষে অশ্বিন ৬৮ রানে ৩ উইকেট নেন, যাদব ২৭ রানে ১ উইকেট নেন।
মাহমুদ





