আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির জন্মস্থান রোজারিওতে 'মেসি' নাম নিষিদ্ধ করা হয়েছে। নবজাতকদের এ নাম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা জার্মানির কাছে ১-০ গোলে হেরেছে। তবুও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। উল্টো দিন দিন বেড়েই চলছে। ব্যতিক্রম হয়নি তার জন্মভূমি রোজারিওতে। সেখানে মেসি ভক্তরা নিজেদের ছেলে সন্তানের নাম 'মেসি' রাখছেন। এতে সমস্যা পড়ছে জন্ম নিবন্ধন কর্মকর্তারা। তাই এ নাম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সান্তা ফি প্রদেশের 'সিভিল রেজিস্টার' পরিচালক গঞ্জালো ক্যারিলো জানিয়েছেন, এই এলাকায় 'মেসি' নাম মারত্মকভাবে ছড়িয়ে পড়া রোধ করতে নামটি রাখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি একটি পদবী। তাই এটাকে প্রথম নাম হিসেবে রাখা যাবে না।
ওই পরিচালক আরো বলেন যে এই ধরনের নাম রাখা আইনের বিপরীত। এটা মানুষদের দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়।
তবে হেক্টর ভারেলা নামে মেসির এক ভক্ত তার ছেলের প্রথম নাম 'মেসি' রাখতে পেরেছেন। 'মেসি ড্যানিয়ে ভারেলা' নামে তার ছেলের নাম নিবন্ধন করেছে প্রশাসন। তিনি অনুরোধ করায় কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি দিয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করে হেক্টর বলেন, "আমি মেসির বাবা।"
সূত্র: মার্কা
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





