আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রশিদ খানকে অধিনায়ক করে দল ঘোষণা করে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
কিন্তু দল ঘোষনার ৮ মিনিট পর টুইট বার্তায় রশিদ খান জানিয়ে দেন তিনি দলকে নেতৃত্ব দেবেন না!
কারণ হিসেবে রশিদ খান জানান, বিশ্বকাপের দল ঘোষণার পূর্বে তাকে জানানো হয়নি।
এসিবি ফের নতুন করে দল ঘোষণা করে তবে সেই দলে ছিল না কোনও অধিনায়ক। তবে ঘন্টা খানিক পর নতুন অধিনায়কের নাম জানিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড।
এসিবি জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অল-রাউন্ডার মোহাম্মদ নবী।
টুইটারে রশিদ খান দলের নেতৃত্ব ছাড়ার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, ‘একজন অধিনায়ক আর জাতির প্রতি দায়িত্বশীল ব্যক্তি হয়ে দল নির্বাচনের অংশ হওয়ার বিষয়টি আমার প্রাপ্য।
এসিবি মিডিয়া (টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য) যে দলটি ঘোষণা করেছে, এর জন্য নির্বাচক কমিটি বা এসিবি আমার কোনো মতামতই নেয়নি।
আফগানিস্তানের টি–টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা এখন থেকেই কার্যকর।’
আফগান দলের বিশ্বকাপ স্কোয়াড:
রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব-উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন-উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ।
স্ট্যান্ডবাই: আফসার জাজাই, ফরিদ আহমাদ মালিক।
এইচএন





