পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে । দলের এমন পারফরমেন্সে হতাশার মাঝেও ব্যক্তিগত আক্ষেপ রয়েছে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানের।মাত্র ২৩ রানের আক্ষেপ।
কারণ ১০ হাজার রান থেকে ২৩ রান দূরে থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করতে হলো তাকে। আর এই নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করলেন ইউনিস।
পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করা হলো না ইউনিসের। বর্তমানে তার রান ৯৯৭৭। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ফিরেছেন তিনি। ইতিহাস হতে পারতো এই সফরটি।
এদিবে এই ব্যাটসম্যানকে পরবর্তী সিরিজের জন্য আগামী জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে । কারন আগামী জুলাইয়ের আগে পাকিস্তানের কোন টেস্ট সিরিজ নেই। আসছে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হবার কথা রয়েছে পাকিস্তানের। আর যদি ঐ সিরিজের আগে অবসর নিয়ে নেন ইউনিস, তবে ২৩ রানের আক্ষেপটা সারাজীবনই থাকবে ৩৯ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটসম্যানের।
টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ রান
ইউনিস খান (২০০০-২০১৭) ১১৫ ৯৯৭৭
জাভেদ মিয়াদাদ (১৯৭৬-১৯৯৩) ১২৪ ৮৮৩২
ইনজামাম উল হক (১৯৯২-২০০৭)১১৯ ৮৮২৯
মোহাম্মদ ইউসুফ (১৯৯৮-২০১০) ৯০ ৭৫৩০
সেলিম মালিক (১৯৮২-১৯৯৯) ১০৩ ৫৭৬৮।
নাজিব





