শ্রীলঙ্কা সফরে এরই মধ্যে ২ ম্যাচ হেরে সিরিজ জয় অনিশ্চিত বংলাদেশের। আজ হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মাঠে নামবে টাইগাররা।

শ্রীলঙ্কার সাথে এর আগে বাংলাদেশের যথেষ্ট প্রতিযোগীতাপূর্ণ ম্যাচ ছিল এবং রোমাঞ্চকর জয়ও ছিলো বাংলাদেশের। কিন্তু এই সফরে হঠাৎ করে বাংলাদেশের পড়ে যাওয়াটা কোন ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। বিশেষ করে বিশ্বকাপ খেলে এসে বাংলাদেশে অবস্থার উন্নতি অবনতি কিছুই বোঝা যাচ্ছে না।

যদিও বাংলাদশের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় খেলছেননা শ্রীলঙ্কার এই সফরে। তারপরেও কেন এই দুর্দশা? এর ব্যাখ্যা জানালেন স্বয়ং শ্রীলঙ্কার অধিনায়ক।

এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে বলেন, মূল ফ্যাক্টর হচ্ছে সাকিবের অনুপস্থিতি। সে বাংলাদেশ দলে দারুণ ভূমিকা পালন করে। আমার মনে হয়, তাকে ছাড়া ভারসাম্যপূর্ণ দল গড়তে সমস্যা হচ্ছে তাদের। অধিকন্তু বিশ্বকাপের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। আত্মবিশ্বাসের সঙ্গে দল হিসেবে খেলছি। এ কারণেই আমরা ভালো করেছি। খেলছি।

তিনি বলেন, বিশ্বকাপ দেখেন- সাকিব-মুশফিকের কারণে বাংলাদেশ ভালো খেলেছে। এ দুই ব্যাটসম্যান পুরো বিশ্বকাপে দলকে টেনেছে। তারা দারুণ ব্যাটিং করেছে এবং ধারাবাহিকভাবে বড় রান সংগ্রহ করেছে। যে কারণে দলটি ২৫০ থেকে ৩০০ রানের বেশি করতে পেরেছে।

বাংলাদেশ দলে বিশ্বসেরা অলরাউন্ডারের বিকল্প দেখছেন না করুনারত্নে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রাখা সাকিবের অনুপস্থিতি ফলে প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। লংকান দলপতি বলেন, সাকিব না থাকলে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অভাব অনুভূত হয়। আমি তার বিকল্প কাউকেই দেখি না। ওর জায়গায় ব্যাটিং ও বোলিংয়ে আলাদা দুজনকে নিতে হচ্ছে তাদের। যে কারণে দলে ভারসাম্য আনতে পারছে না তারা। সেটি অবশ্যই ফলে প্রভাব ফেলছে।

করুনারত্নের মতো বাংলাদেশের ক্রিকেটাররাও নিশ্চয়ই সাকিবের অনুপস্থিতি অনুভব করছেন। দুঃসময়ে দলের সেরা ক্রিকেটারের অভাব ভীষণভাবে অনুভব করছেন লাল-সবুজ জার্সিধারীরা। যদিও দলে নেই এমন কাউকে নিয়ে কথা বলার পক্ষে নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

জেড